আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
| Login
School Header Image
নিউজ:

তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েবসাইটে স্বাগতম

প্রতিষ্ঠান পরিচিতি

Mathbaria Govt College

তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস

পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার উপজেলা শহরের ১০ কিলোমিটার উত্তরে ২নং ধানীসাফা ইউনিয়নের তুষখালী বাজার সংলগ্ন বলেশ্বর নদীর কোল ঘেষে সুন্দর ও মনোরম পরিবেশে ‘তুষখালী মাধ্যমিক বিদ্যালয়’ অবস্থিত। স্কুলটি মঠবাড়িয়া উপজেলার ১০০ বছরের প্রাচীন ও অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

১৮৮৭ খ্রিস্টাব্দে ২৫ জন সদস্য নিয়ে বাকেরগঞ্জ জেলা বোর্ড গঠন করা হয়। রাস্তা নির্মাণ এবং মেরামতের দায়িত্বের পাশাপাশি বোর্ডের হাতে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনার ক্ষমতা দেওয়া হয়। জেলা বোর্ডের প্রাথমিক শিক্ষা’ কার্যক্রমের আওতায় তৎকালীন তুষখালী ১৯০১ সালে পোনা নদীর পূর্বপাড়ে তহসিল কাছারির পাশেই একটি সার্কেল স্কুল এবং উক্ত তুষখালী স্ট্রেটের ধানীসাফায় একটি আপার প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত স্কুল কে প্রাথমিক বিদ্যালয় ও প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলকে আপার প্রাইমারি স্কুল বলা হত। ১৯১৩ সালের ধানীসাফা আপার প্রাইমারি স্কুল ও তুষখালী সার্কেল স্কুল কে একত্র করে তুষখালী সার্কেল স্কুলকেই নিম্ন মাধ্যমিক মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই সময় তুষখালী এস্টেটের মঠবাড়িয়ায় অবস্থিত প্রধান তহসিল কাছারির প্রধান ছিলেন, খান বাহাদুর আবদুল লতিফ চৌধুরী। তিনি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের অধিবাসী। সে সময় এম,ই স্কুল প্রতিষ্ঠার জন্য সাফা ও তুষখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে কোথায় স্কুল হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ চলে। এই মুহূর্তে স্বরূপকাঠির অধিবাসী মুজাফফার আহমেদ তুষখালী এম,ই স্কুলের শিক্ষক মোঃ এনায়েত উদ্দীন আকনের শশুর বাকেরগঞ্জ জেলা বোর্ড ও কলকাতায় এমই স্কুল সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং তুষখালীতেই নিম্ন মাধ্যমিক মাদ্রাসাকে এমই স্কুল প্রতিষ্ঠা করা হবে এই মর্মে লিখিত আদেশ দেন এবং সমস্যাটি নিষ্পত্তি করেন। মুজাফফার আহমেদ ছিলেন একজন পন্ডিত ব্যক্তি ও শিক্ষানুরাগী ও সমাজ সেবক, আজ ও তার সমাধী স্বরুপকাঠি উপজেলার সোহাগদল ইউনিয়নে সংরক্ষিত আছে। এনায়েত উদ্দিন আকনের শ্বশুরের সাথে তার বন্ধু কবি ইসমাইল হোসেন সিরাজীও ছিলেন। তখন খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরী তৎকালিন তুষখালী তহসিল কাছারী সংলগ্ন পোনা নদীর পূর্ব পাড়, বর্তমান ধানীসাফা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন কিছু জমি এই এম,ই স্কুলের জন্য দান করেন। প্রথম বিশ্বযুদ্ধের কয়েক মাস পূর্বেই ১৯১৪ সালে নিম্ন মাধ্যমিক মাদ্রাসা কেই তুষখালী স্ট্রেটের নামে তুষখালী এম,ই স্কুল প্রতিষ্ঠা করা হয়। তবে জমি দাতা খান বাহাদুর আবদুল লতিফ চৌধুরী। এম,ই স্কুল প্রতিষ্ঠা কালীন প্রধান শিক্ষক ছিলেন মাস্টার মোহাম্মাদ এনায়েত উদ্দিন আকন, সহকারী শিক্ষক ছিলেন উপেন্দ্রনাথ সমাদ্দার ও রজ্জব আলী পন্ডিত।


প্রতিষ্ঠান প্রধান

প্রতিষ্ঠান প্রধান

মোঃ জাকির হোসেন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
মোবাইলঃ ০১৩০৯-১০২৭২৮

নৈপুণ্য অ্যাপ

নৈপুণ্য অ্যাপ

জরুরী হটলাইন

জরুরী হটলাইন

ফেইসবুকে আমরা

ভিজিটর কাউন্টার

023327
Users Today : 63
Users Yesterday : 101
This Year : 13053
Total Users : 23327
Views Today : 250
Total views : 123337
Who's Online : 1
Top